Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাওনা-বরমী আঞ্চলিক সড়কে অটোরিকশা দূর্ঘটনায় নিহত ১

BN DESK
02 September 2026, 11:35 AM পড়তে ১ মিনিট
মাওনা-বরমী আঞ্চলিক সড়কে অটোরিকশা দূর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশা ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনসারুল (৬০)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামে। তিনি ধান কাটার কাজে গাজীপুরে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে পাঁচজন শ্রমিক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে বরমী বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আনসারুল মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাকটি কার এবং কী কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাওনা-বরমী আঞ্চলিক সড়কে অটোরিকশা দূর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার