মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এমপি চেকপোষ্টের সামনে ট্রেনে কাটা পড়ে মো. বজলু মিয়া (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বজলু মিয়ার বাড়ি কুষ্টিয়ায় তিনি মাওয়া সেনানিবাসের পিছনে সমাসপুর গ্রামের আব্দুল সামাদের বাড়িতে ভাড়া থাকতেন। সকালে বাসায় যাওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।