Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

BN DESK
02 September 2026, 09:17 PM পড়তে ১ মিনিট
ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
 
গতকাল সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে অজ্ঞাত যানবাহন এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 
অন্যদিকে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে সার্ভিস সড়কে চাকা পাংচার হয়ে উল্টে যায় একটি পিকআপ।
 
এসময় আহত হন পিকআপে থাকা ৫ শ্রমিক।
 
তারা হলেন- আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের প্রায় সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে।
 
রাস্তা মেরামতের শ্রমিক ও মালামাল নিয়ে পিকআপটি মাওয়ামুখী লেন দিয়ে যাচ্ছিল।
 
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার