Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাকে খুব বেশি মিস করি : ওমর সানী

BN DESK
11 May 2026, 01:45 AM পড়তে ১ মিনিট

বিশ্ব মা দিবস উপলক্ষে আবেগঘন এক স্মৃতিচারণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

গতকাল শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তুলে ধরেন তার জীবনের এক বিশেষ মুহূর্ত।

স্ট্যাটাসে ওমর সানী জানান, ১৯৯৫ সালে মহাখালীর ডিওএইচএসে থাকা অবস্থায় তিনি ও চিত্রনায়িকা মৌসুমী বিয়ের সিদ্ধান্ত নেন। পরে তার মায়ের উদ্যোগেই কাজি ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। সেই থেকে আজ পর্যন্ত তারা একসঙ্গেই আছেন বলে আলহামদুলিল্লাহ প্রকাশ করেন এই অভিনেতা। 

মাকে স্মরণ করে আবেগাপ্লুত ওমর সানী লেখেন, মা আজ আর পৃথিবীতে নেই। বিশ্ব মা দিবসে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আর এই দুর্লভ ছবি আপনাদের দিলাম, মা আমি অনেক মিস করি, আই লাভ ইউ মা।

তার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা ব্যাপক সাড়া দেন। অনেকেই মন্তব্যে তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মাকে খুব বেশি মিস করি : ওমর সানী

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার