Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাকে নির্যাতন করে ছেলের ২ বছরের জেল ও জরিমানা

BN DESK
10 October 2025, 10:18 PM পড়তে ১ মিনিট
মাকে নির্যাতন করে ছেলের ২ বছরের জেল ও জরিমানা

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের ওপর নিয়মিত নির্যাতন,মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রাকিব মিয়া নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রাকিব মিয়া কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকার সহিদ মিয়ার ছেলে।

রাকিবের বাবা নিরাপত্তাকর্মী এবং মা গৃহিণী। রাকিব দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। প্রতিদিন মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন তিনি। টাকা না পেলে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে অসহায় মা অভিযোগ জানাতে বাধ্য হন প্রশাসনের কাছে।

খবর পেয়ে রাকিবের বাড়িতে ইউএনও মো. ছামিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই যুবককে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করেন।ইউএনও মো. ছামিউল ইসলাম বলেছেন, “মায়ের ওপর নির্যাতন, মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রাকিবকে দণ্ড দেওয়া হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

মাকে নির্যাতন করে ছেলের ২ বছরের জেল ও জরিমানা

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার