Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

BN DESK
02 September 2026, 03:53 PM পড়তে ১ মিনিট
মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মুন্সিগঞ্জে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাতে খাবার নিয়ে তার মা নুরজাহান বেগমের (৬৫) প্রতি ক্ষিপ্ত হন রুবেল। এসময় তিনি লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নুরজাহান।

এ ঘটনায় নুরজাহানের অপর ছেলে আক্কাস মোল্লা শ্রীনগর থানায় মামলা করেন। ওই মামলায় প্রায় সাত বছর পর রায় দিলেন আদালত।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় রাত সাড়ে নয়টার দিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে নিজের মাকে হত্যার দায়ে মামলার আসামি রুবেল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার