Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

BN DESK
22 March 2026, 06:27 PM পড়তে ১ মিনিট

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য নাসিরুল ইসলাম ওরফে মিলনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক চলাকালে নাসিরুল ইসলামকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নাসিরুল ইসলাম সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জেলা পরিষদের সাবেক সদস্য এবং এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

 

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, স্বাধীনতা দিবসে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য সহিংসতা এড়াতেই তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নাসিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার