Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় ভোরে মাস্ক ও হেলমেটে মুখ ঢেকে আ. লীগের ঝটিকা মিছিল

BN DESK
01 September 2026, 10:12 PM পড়তে ১ মিনিট
মাগুরায় ভোরে মাস্ক ও হেলমেটে মুখ ঢেকে আ. লীগের ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক:  মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনের মহাসড়কে ১০ থেকে ১৫ জন মাস্ক ও হেলমেটে মুখ ঢেকে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে  মিছিলটি বের করেন। গত বছরের ৫ আগস্টের পর এটি ছিল মাগুরায় দলটির প্রথম মিছিল।

জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছলটি বের হয়। ব্যনারে  লেখা ছিল, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল’।

মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের সবার মুখে মাস্ক ও হেলমেট। যারা মিছিলে অংশ নিয়েছিলেন তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে মাগুরা আওয়ামী লীগের এক নেতা বলেন, মূলত তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন। প্রতিকূল পরিবেশে দলের নেতাকর্মীরা মোবাইলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাগুরায় ভোরে মাস্ক ও হেলমেটে মুখ ঢেকে আ. লীগের ঝটিকা মিছিল

B
BN DESK | 22 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার