Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার

BN DESK
02 September 2026, 05:03 PM পড়তে ১ মিনিট
মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার

ফরিদপুর আলফাডাঙ্গায় পাকা ভবনের কাজ করার সময় মাটি চাপা পড়েন রুবেল শেখ (২৩) নামের এক শ্রমিক। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় ৩০ মিনিট পর জীবিত তাকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রুবেলকে। 

 

শ্রীরামপুর গ্রামের মোশারফ হোসেনের পাকা ভবন করার জন্য হাউজ খননের কাজ করছিলেন সাত শ্রমিক। এ সময় পাড়ের মাটি ভেঙে পড়ে চাপা পড়েন শ্রমিক রুবেল। খবর পেয়ে তাকে উদ্ধারে অন্য শ্রমিকদের সঙ্গে এলাকাবাসী যোগ দেন। ছুটে আসেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন। ৩০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

 

ভবনের মালিক শ্রীরামপুরের বাসিন্দা মোশরাফ হোসেন জানান, চারতলা ভবন করার জন্য খননের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় মাটির দেয়াল ভেঙে একজন শ্রমিক মাটি চাপা পড়েন। তার সব চিকিৎসার ব্যয় বহন করা হবে।

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবিদ হোসেন জানান, শ্রমিক রুবেল শেখ এখন ভালো আছেন। তার হাতের কিছু অংশ কেটে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসলাম হোসেন।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার