Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

BN DESK
10 March 2026, 03:42 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভিরচর এলাকায় মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থীর বাড়ি মৌলভিরচর গ্রামে। তারা ওই এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) ও আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুল আমিন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরী নদীতে গোসল করতে গেলে সেখানে ৪ কিশোরী নদীগর্ভে তলীয়ে যায়। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও অপর দুজন নিখোঁজ থাকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া মাত্র তিনি ঘটনাস্থলে ছুটে যান। নদীতে নেমে বুঝতে পারেন বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে আটকে রয়েছে দুই কিশোরী। স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার