Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাত্র ৩৮ বছর বয়সেই পরপারে অভিনেত্রী প্রিয়া

BN DESK
10 October 2025, 01:08 AM পড়তে ১ মিনিট
মাত্র ৩৮ বছর বয়সেই পরপারে অভিনেত্রী প্রিয়া

বিনোদন ডেস্ক : ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। রোরবার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৮ বছর। 

এক প্রতিবেদনে জানানো হয়, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে উঠতে পারেননি। রোববার (৩১ আগস্ট) সকালে দীর্ঘ দিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।  ১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া। মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।  

পরবর্তীতে হিন্দি ভাষার ‘পবিত্র রিশতা’, ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। প্রিয়া শুধু একজন অভিনেত্রী নন, একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন। ‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রিয়া ‘কমেডি সার্কাস’-এর প্রথম সিজনেও অংশ নিয়েছিলেন। যদিও টিভি ধারাবাহিকের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক তাকে বেশি খ্যাতি এনে দেয়। দুটো সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া। খবর : এনডিটিভি 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মাত্র ৩৮ বছর বয়সেই পরপারে অভিনেত্রী প্রিয়া

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার