Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদককাণ্ডে পুলিশ দুই কনস্টেবলকে গণধোলাই; কারাগারে প্রেরণ

BN DESK
07 September 2026, 02:58 PM পড়তে ১ মিনিট
মাদককাণ্ডে পুলিশ দুই কনস্টেবলকে গণধোলাই; কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের দেলদুয়ারের কুপাখী গ্রামে  ইয়াবা কিনতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল গণধোলাইয়ের শিকার হয়েছেন।  


রবিবার (৩০ মার্চ) রাতে ঘটনাটি ঘটলেও সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। 

এ ঘটনায় দেলদুয়ার থানার উপপ‌রিদর্শক নন্দন চন্দ্র সরকার বাদী হ‌য়ে ওই দুই পুলিশ সদস্য এবং দুই মাদকসেবী‌কে আসামি করে থানায় মামলা ক‌রেন। প‌রে তা‌দের কারাগা‌রে পাঠা‌নো হয়।  

অভিযুক্ত দুই কনস্টেবল ফারহান হোসেন ওরফে সানি এবং না‌দের খান কা‌লিহাতী সা‌র্কেলে কর্মরত ছিলেন। 

ঘটনার দিন রাতে কুপাখী গ্রামের মাদককারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০টি ইয়াবা ক্রয় করে চার যুবক। গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথুলি গ্রামের শচিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র শুভ মন্ডল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ী গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় চার যুবকের একজন পা‌লি‌য়ে যায়। এদের মধ্যে সানি এবং না‌দের খান পুলিশের সদস্য।  

এ প্রসঙ্গে সহকারী পু‌লিশ সুপার কালিহাতী সা‌র্কেলের আব্দুল্লাহ আল ইমরানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানিয়েছেন, মাদক মামলার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদককাণ্ডে পুলিশ দুই কনস্টেবলকে গণধোলাই; কারাগারে প্রেরণ

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার