Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদকসেবী ও জুয়ারিদের হামলায় হাসপাতালে ৩ ডিবি পুলিশ 

BN DESK
02 September 2026, 04:53 PM পড়তে ১ মিনিট
মাদকসেবী ও জুয়ারিদের হামলায় হাসপাতালে ৩ ডিবি পুলিশ 

নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় মাদকসেবী ও জুয়ারিদের হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় আহত ডিবি পুলিশের তিন সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। 

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- এসআই আব্দুল জব্বার, এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে জুয়া ও মাদকের আসরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় তাদের ওপর হামলা চালায় জুয়াড়ি ও মাদক সেবকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় বলেন, “আহতদের শরীরের বিভিন্ন অংশ ইনজুরি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।”

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, “হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। যারা হামলা করেছে তাদের প্রত্যেকের নামে মামলা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদকসেবী ও জুয়ারিদের হামলায় হাসপাতালে ৩ ডিবি পুলিশ 

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার