Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদকসেবী মায়ের হাতে প্রাণ গেল সন্তানের

BN DESK
02 September 2026, 04:24 PM পড়তে ১ মিনিট
মাদকসেবী মায়ের হাতে প্রাণ গেল সন্তানের

মফস্বল ডেস্ক : ঢাকার খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নুর ইসলাম (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগে মা তাসনিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গুলজার হোসেন জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বর বাসার ব্লক-এল এর এক বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমরা নিহতের বাবার মুখে জানতে পারি, দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান তার স্ত্রী তাসনিয়া চৌধুরী। স্বামী টাকা না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাসনিয়া ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে এবং পাশে থাকা ছয় মাসে ছেলেকেও মারধর করেন।

এসআই মো. গুলজার হোসেন বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে আমরা গ্রেফতার করেছি ও তিনি মাদকসেবী বলে জানতে পেরেছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদকসেবী মায়ের হাতে প্রাণ গেল সন্তানের

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার