Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদকাসক্ত ব্যক্তির লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

BN DESK
02 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ী সদর উপজেলায় মাদকসেবীর লাঠির আঘাতে মো.শমশের আলী শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শমসের আলী শেখ সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর গ্রামের মৃত সোবহান শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন করে আসছিলেন। এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিল প্রতিবেশী শমসের শেখ। এই দ্বন্দ্বের জেরে আজ ভোর ৬টার দিকে মাদকসেবী বরকত শেখ লাঠি দিয়ে আঘাত করলে শমসের শেখ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় শমসের শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মাদকসেবী বরকত শেখকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বরকত শেখ নামের এক মাদকসেবী ভোরে তার প্রতিবেশী শমসের শেখের বাড়িতে গিয়ে ভাঙচুর করছিল। তখন শমসের শেখ এর প্রতিবাদ করতে গেলে বরকত শেখ লাঠি দিয়ে শমসের শেখের মাথায় আঘাত করে। তখন আহত অবস্থায় শমসের শেখেকে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা মাদক কারবারি বরকত শেখকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ায়ধীন রয়েছে। 

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদকাসক্ত ব্যক্তির লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

B
BN DESK | 01 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার