Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে

BN DESK
02 September 2026, 09:35 AM পড়তে ১ মিনিট
মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে টাকা না দেয়ায় মা সুফিয়া খাতুনকে (৬২) মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন (৩২) পলাতক রয়েছে।


মঙ্গলবার (২৭ মে) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাতে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সুফিয়া খাতুন উপজেলার আশুলিয়া থানার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, আওলাদ মাদক সেবন করেন। তিনি সোমবার (২৬ মে) দুপুর থেকে তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন। ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ নেশার টাকা না পেয়ে রাতে তার মাকে মারধর করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে এবং ধামরাই থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। 

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার