Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরের মানবপাচার মামলার আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 09:33 AM পড়তে ১ মিনিট
মাদারীপুরের মানবপাচার মামলার আসামি গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদার নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার কাঁঠালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ এসকেন সরদারের ছেলে। 

আজ মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। 

ভুক্তভোগী মিনারা বেগম জানান, আমার ছেলে মো. আল-আমিন(২৫) খানকে  ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে লিবিয়া পাঠায় মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদার  ও তার সহযোগীরা। লিবিয়ায় নিয়ে মাফিয়ারা  আটক করে। এরপরে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় দালালচক্র। আমি দালালদের বিচার চাই।

এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবকের মা মিনারা বেগম বাদী হয়ে নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদারসহ ৫ জনকে আসামি করে গত ফেব্রুয়ারি মাসে আদালতে  মানব পাচার ও দমন আইনে একটি মামলা করেন। সেই মামলার এজাহার নমীয় ১ নম্বর আসামি মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদারক গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, মানবপাচার আইনের মামলায় মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে মো.জামাল সরদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে মঙ্গলবার  জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরের মানবপাচার মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার