Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

BN DESK
09 October 2025, 05:26 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

নিউজ ডেস্ক:  মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বোরহান মুফতি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় মোটরসাকেল চালক রাব্বি মুফতি (২৫) আহত হন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বোরহান উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের শাহ আলম মুফতির ছেলে। আহত রাব্বিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজের কাছে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আারোহী বোরহান ও চালক রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন এবং রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকা: মাদারীপুর রাজৈর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার