Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে খাদে, আহত ১৫

BN DESK
02 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে খাদে, আহত ১৫

মফস্বলডেস্ক: মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি মহাসড়কের শিবচরের মুন্সিরবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

 

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে খাদে, আহত ১৫

B
BN DESK | 02 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার