Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষ, আহত ১০

BN DESK
02 September 2026, 09:32 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরে ২টি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে আসলে পেছন থেকে পণ্যবাহী আরেক ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষ, আহত ১০

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার