Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

BN DESK
10 October 2025, 01:33 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা পদত্যাগ করেছেন।

আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পদত্যাগকারী সদস্যরা হলেন- শিবচর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, সদস্য মহিউদ্দিন, সদস্য কাজী রফিক।

গত ১৫ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মো. রিয়াজ রহমান বলেন, ব্যক্তিগত কারণেই এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আমরা ৪ জন অব্যাহতি নিচ্ছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।

পদত্যাগকারীরা এ সময় বলেন, আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণ-আন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তা-ভাবনার পর আমরা স-জ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার