Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

BN DESK
02 September 2026, 03:52 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নিউজ ডেস্ক:    মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়  মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ আলী বসবাসের জন্য নতুন ঘর তৈরির কাজ শুরু করেন। এজন্য বাড়ির পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করছিলেন।

বুধবার বিকেলে ওই মেশিনে প্রায় ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে শাহ আলী পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভিড় করে। খবর পেয়ে পুলিশ রাতে মূর্তিটি উদ্ধার করে।

মাদারীপুর সদর থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘‘খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে কষ্টিপাথরের মূর্তি মনে হচ্ছে। তবে, পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

B
BN DESK | 20 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার