Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে খাল থেকে কুমির ধরে এনে পিটিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 12:32 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে খাল থেকে কুমির ধরে এনে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:   মাদারীপুরের কালকিনি উপজেলায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে খাল থেকে একটি কুমির ধরে এনে পিটিয়ে মারা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কালকিনির পালরদী নদীতে কিছু দিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। শনিবার (২৯ মার্চ) নতুন আন্ডারচরে নদীর সংযোগ খালে কুমিরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী ফাঁদ পেতে কুমিরটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেকে সেখানে ভিড় জমায়। একপর্যায়ে উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু উৎসুক জনতা আগেই প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত কুমিরটি বনবিভাগ উদ্ধার করে নিয়ে যায়। এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে খাল থেকে কুমির ধরে এনে পিটিয়ে হত্যা

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার