Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে চায়ের দোকানদারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

BN DESK
02 September 2026, 07:03 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে চায়ের দোকানদারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক: মাদারীপুর উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের  হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ।


শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাস্তায় পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। 

স্থানীয় ও স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করেন। দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। 

স্বজনের দাবি, তাকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রাখা হয়েছে। 

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, “আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মারছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই।”

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, “ডাসার কাঁঠালতলা বাজারে দোকান করে মো. আজিজ হাওলাদার বাড়ির পাশের রাস্তা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে চায়ের দোকানদারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার