Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

BN DESK
02 September 2026, 07:04 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

মাদারীপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈকত মন্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত একই উপজেলার চৌহদ্দি গ্রামের সত্ত্ব রঞ্জন মন্ডলের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাঠেরপুল স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিল সৈকত। এ সময় রাস্তা পারাপার হতে গেলে মাদারীপুরগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয় মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া নিহতের লাশটি মাদারীপুর সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

B
BN DESK | 05 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার