Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য ও ছেলে নিহত

BN DESK
02 September 2026, 05:43 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য ও ছেলে নিহত

মাদারীপুরের কালকিনিতে বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারসহ ৩ জন নিহত হয়েছে। নিহত অপরজনের নাম সিরাজ চৌকিদার বলে জানা গেছে।

এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অর্ধশতাধিক কক‌টেলের বি‌স্ফোরণ ঘটানো হয়েছে। পরে সেনাবাহিনী-পুলিশ-র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষ বাঁধে। 

নিহত আক্তার শিকদার বাশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য। নিহত সিরাজ চৌকিদার একই ইউনিয়নের রশিদ চৌকিদারের ছেলে। তিনি আক্তার মেম্বারের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার ও তার ছেলেসহ তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য ও ছেলে নিহত

B
BN DESK | 27 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার