Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে পুকুরে ভেসে উঠল মাদ্রাসাছাত্রীর লাশ

BN DESK
02 September 2026, 07:13 AM পড়তে ১ মিনিট
মাদারীপুরে  পুকুরে ভেসে উঠল মাদ্রাসাছাত্রীর লাশ

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের এক দিন পুকুর থেকে ভাসমান অবস্থায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লামিয়া আক্তার (১৫)।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে ও সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে একটি ফোন পেয়ে ঘর থেকে বের হয় লামিয়া। এরপর তার আর কোনো খোঁজই পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় লামিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

লামিয়ার রহস্যজনক মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে দাবি তুলেছেন তার স্বজনরা।

মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আর ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে।

এলাকা: মাদারীপুর রাজৈর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে পুকুরে ভেসে উঠল মাদ্রাসাছাত্রীর লাশ

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার