Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

BN DESK
02 September 2026, 09:34 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরের ডাসারে গভীর রাতে এক সৌদি প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

আজ শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বোতলা গ্রামের জমির কাজীর ছেলে সৌদি প্রবাসী লিটন কাজীর বসতঘরকে লক্ষ্য করে একদল চোরচক্র। রাতের আঁধারে কৌশলে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তারা। এরপর আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান আসবাবপত্র নিয়ে চম্পট দেয়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান।

প্রবাসী লিটন কাজীর স্ত্রী মুনজিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। আজ রাতে আবারও চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে ঢুকে স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বারবার এমন চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা পুলিশি টহল জোরদার এবং দ্রুত এই চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

B
BN DESK | 25 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার