Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

BN DESK
02 September 2026, 07:06 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আজ সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম নারী মরিয়ম বেগম (৪৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আজিজুল সরদারের স্ত্রী।

মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, টেকেরহাট থেকে মাদারীপুরগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহত ১৫ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ প্রাথমিক তদন্তে ট্রাকের বেপরোয়া গতি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে হাইওয়ে পুলিশের দ্রুত পদক্ষেপে ৩০ মিনিটের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার