Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, মহাসড়ক অবরোধ

BN DESK
02 September 2026, 10:20 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসার অভিযোগে তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্বজনরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত তন্নী খান ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া খানবাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে। তিনি প্রাইভেটকার চালক আল আমিন হাওলাদারের স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী।

পরিবারের অভিযোগ, আজ সোমবার(১৮ মে)  সকাল ৭টার দিকে প্রসবজনিত সমস্যায় তাকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে চিকিৎসক ইশরাত জাহান ঐশি ও হিমেল মাহমুদ তার অস্ত্রোপচার করেন।

স্বজনদের দাবি, অস্ত্রোপচারের সময় ভুলভাবে নাড়ি কেটে ফেলার কারণে রোগীর অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সোমবার বিকেলে ক্ষুব্ধ স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ সময় বিক্ষুব্ধ স্বজনরা নূর ক্লিনিকে ভাঙচুর চালান বলেও জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, মহাসড়ক অবরোধ

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার