Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় কৃষকের হাত বিচ্ছিন্ন 

BN DESK
06 September 2026, 08:50 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় কৃষকের হাত বিচ্ছিন্ন 

নিউজ ডেস্ক:  মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা মফিজ সরদারের ছেলে ইউনুস সরদার (৫০) এর ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে হাত কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।


পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। 

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে ইউনুস সরদারের ওপর এ হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা ।

ইউনুস সরদারের পরিবারের অভিযোগ, শুক্রবার ভোরে ইউনুস সরদারের ঘরে প্রবেশ করে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় । এ সময় ঘরে লুটপাট করে এবং ইউনুসকে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাত বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। 

পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে।

মাদারীপুরের কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, “কারা কেন হামলা চালিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ শুরু করেছে। কি কারণে হামলা হয়েছে তদন্তের পরে বলা যাবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় কৃষকের হাত বিচ্ছিন্ন 

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার