Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে সিটি সুপার মার্কেটে আগুন, পুড়ল ২৫ দোকান

BN DESK
02 September 2026, 12:25 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে সিটি সুপার মার্কেটে আগুন, পুড়ল ২৫ দোকান

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। আগুন পুড়ে গেছে আরও তিনটি বাড়ি।

আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে আগুনের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৩টার দিকে মার্কেটের যেকোনো একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পরে আগুন মুহূর্তেই মার্কেটের ১০টি কসমেটিকসের দোকান, সাতটি ব্যাগের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারী দোকান ও তিনটি হার্ডওয়ারের দোকান, তিনটি গোডাউনে ছড়িয়ে যায়। এতে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় মার্কেটের পেছনে থাকা তিনটি টিনের বাড়িও আগুনে পুড়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে সিটি সুপার মার্কেটে আগুন, পুড়ল ২৫ দোকান

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার