Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

BN DESK
02 September 2026, 07:13 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

নিউজ ডেস্ক:  মাদারীপুরে শহরের বাগেরপাড় এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 আহতরা হলেন- একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা, সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

জানা গেছে, রাতে মশার কয়েল ধরাতে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আহত হন তানিয়া তার স্বামী জুয়েল এবং মেয়ে সোহাগী। খবর পেয়ে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে পাঠানো হয় রাজধানী ঢাকার বার্ন ইউনিটে।  

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, গ্যাসের পাইপ লিক হওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপুরে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার