Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপুরে ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

BN DESK
11 March 2026, 06:01 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার জেরে প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁর ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীরা তাঁর ঘরবাড়িও ভাঙচুর ও লুটপাট করে।

হত্যার পর সন্ধ্যায় একদল লোক প্রতিপক্ষের কয়েকটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত পাঁচ থেকে ছয়টি বাড়িতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় যৌথ বাহিনীর টহল চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী (৫৪) নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও শ্রমিক দল নেতা শাকিল মুনশির পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মাদারীপুরে ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার