Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদারীপু‌রে ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 04:39 PM পড়তে ১ মিনিট
মাদারীপু‌রে ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপু‌রের শিবচ‌রের প্রাণী সম্পদ হাসপাতাল রো‌ডের একটি ফ্ল্যাট থেকে ম‌নিকা আক্তার (১৮) না‌মের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজ আহ‌মেদ‌কে পু‌লিশ হেফাজ‌তে রাখা হয়েছে ব‌লে জানিয়েছে পু‌লিশ।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উদ্ধার ক‌রে‌ছে শিবচর থানা-পুলিশ। পৌরসভার লাভলু মুন্সীর মালিকানাধীন ফ্ল্যাট বাসা থে‌কে গলায় ওড়না দি‌য়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার ক‌রে পু‌লিশ।

নিহত গৃহবধূর স্বামীর নাম রিয়াজ আহ‌মেদ তাঁর বা‌ড়ি মাদারীপুর জেলার কাল‌কি‌নিতে।

 

বা‌ড়ির মা‌লিক লাভলু মুন্সী বলেন, ‘জানালা দি‌য়ে রুমের ম‌ধ্যে ঝুলন্ত ম‌নিকা‌কে দেখ‌তে পে‌য়ে প্রতিবেশী আমা‌কে জানায়। এরপর আমি দ্রুত পু‌লি‌শে খবর দেই।’

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে আসি। রু‌মের দরজা ভেঙে ঝুলন্ত মর‌দেহ‌ উদ্ধার ক‌রে সুরতহাল করা হয়ে‌ছে। এ বিষয় তদন্ত ক‌রে বিস্তা‌রিত জানাতে পারব। নিহ‌তের স্বামীকে পু‌লিশ হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদারীপু‌রে ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার