Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদ্রাসায় যাওয়ার পথে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

BN DESK
05 September 2026, 05:59 AM পড়তে ১ মিনিট
মাদ্রাসায় যাওয়ার পথে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:  কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুকুরের পাড় দিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর (সামারচর) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার মফিজ মিয়ার ছেলে মো. সামিউল (৪) ও মজিদ মিয়ার ছেলে মো. ওমর (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুই ভাই পুকুরের পাড় দিয়ে মাদ্রাসা যাওয়ার সময় মো. সামিউল পুকুরে পড়ে যায়। তখন সামিউলকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমরও পানিতে পড়ে যায়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সামিউল ও ওমরের মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মাদ্রাসায় যাওয়ার পথে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 08 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার