Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদ্রিদ ডার্বিতে কেউই জেতেনি

BN DESK
02 September 2026, 11:11 AM পড়তে ১ মিনিট
মাদ্রিদ ডার্বিতে কেউই জেতেনি

স্পোর্টস ডেস্ক : শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে জিততে পারেনি কেউই। ম্যাচের ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিটে এমবাপ্পের ওই গোলেই ম্যাচে সমতা আনে রিয়াল। শেষ পর্যন্ত ম্যাচের সমাপ্তির বাঁশিও বেজেছে ওই ১-১ সমতায়ই। পয়েন্ট ভাগাভাগির এমন স্কোরলাইনে রিয়াল-আতলেতিকো পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও বার্সেলোনার শতভাগ খুশিই হওয়ার কথা। মাদ্রিদ ডার্বিতে সবচেয়ে বেশি লাভ যে বার্সারই হয়েছে।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে নামার সময় রিয়ালের পয়েন্ট ছিল ২২ ম্যাচে ৪৯, সমান ম্যাচে আতলেতিকোর ৪৮। লিগ শিরোপা দৌড়ে এগিয়ে যেতে দুই দলের মুখোমুখি লড়াইটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। জিতলেই অপর দল থেকে একাধিক পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু সেই সুযোগটা রিয়াল, আতলেতিকো কোনো দলই কাজে লাগাতে পারল না। লা লিগা পয়েন্ট তালিকায় বার্সেলোনার অবস্থান তিনে, ২২ ম্যাচে পয়েন্ট ৪৫। মাদ্রিদ ডার্বিতে যে কোনো এক দল জিতলেই স্পষ্টতই বার্সার সম্ভাবনা কমে যেত। আতলেতিকো জিতলে দলটি বার্সার চেয়ে এগিয়ে থাকত ৬ পয়েন্ট, রিয়াল জিতলে ৭ পয়েন্টে। তবে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করায় পয়েন্ট এখন বার্সেলোনার নাগালেই আছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে কাতালান ক্লাবটি যদি নিজেদের ২৩তম ম্যাচে সেভিয়াকে হারাতে পারে, তাহলে আতলেতিকোর সঙ্গে ব্যবধান থাকবে মাত্র ১ পয়েন্টের, রিয়ালের সঙ্গে ২।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মাদ্রিদ ডার্বিতে কেউই জেতেনি

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার