Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধবপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন নারী শ্রমিকের

BN DESK
02 September 2026, 07:31 PM পড়তে ১ মিনিট
মাধবপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন নারী শ্রমিকের

মফস্বল ডেস্ক : হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার (২০), একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহের মেয়ে দিলারা বেগম (৩২) ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিন নারী শ্রমিক সকালে একটি ব্যাটারিচালিত টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঘন কুয়াশায় নাম পরিচয়হীন একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাধবপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন নারী শ্রমিকের

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার