Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন

BN DESK
03 September 2026, 01:19 AM পড়তে ১ মিনিট
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৫৪ বছরের ইতিহাসে প্রথম নারী শিক্ষাসচিব।

পারভীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করছিলেন।


উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ প্রশ্নে সিদ্ধান্তহীনতা এবং সেই থেকে দেশব্যাপী ক্ষোভ-বিক্ষোভ নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৎকালীন সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে পদটি শূন্য ছিল। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার