Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 01:32 PM পড়তে ১ মিনিট
মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফরহাদ মাতুব্বর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার গ্রামের সাধারণ মানুষকে লিবিয়া দিয়ে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। লিবিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন অনেকেই। কেউ নির্যাতনের শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে দেশে ফিরছেন। পরে তার নামে ভুক্তভোগী পরিবার ডাসার ও কালকিনি থানায় মামলা করেন। মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। পরে গত রোববার বিকেলে র‌্যাবের একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করে থানাহাজতে নিয়ে আসা হয়। গ্রেপ্তার আসামিকে আজ (মঙ্গলবার) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার