Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানসিক ভারসাম্যহীন ১০ বছরের শিশুকে ধর্ষণ গ্রেফতার ২

BN DESK
01 September 2026, 09:25 PM পড়তে ১ মিনিট
মানসিক ভারসাম্যহীন ১০ বছরের শিশুকে ধর্ষণ গ্রেফতার ২

ফরিদপুরে ১০ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর মামা বাদী হয়ে সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।রোববার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের তছি মোল্লার ডাঙ্গী গ্রামের এক বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার দুজন হলেন- ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমর আলী (৪৮) ও ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিকপাড়া মহল্লার বাসিন্দা মো. জুয়েল (২৪)।

 আজ সোমবার (৩০ জুন) গ্রেফতারকৃত ওমর ও জুয়েলকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

মামলার এজাহারে বলা হয়, টাকার লোভ দেখিয়ে ইজিবাইকে করে তছিমোল্লা ডাঙ্গী এলাকায় নিয়ে রোববার দুপুরে মানসিক ভারসাম্যহীন ১০ বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওমর আলী ও জুয়েলকে আটক করে পুলিশে খবর দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে তাদের থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। এ মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানসিক ভারসাম্যহীন ১০ বছরের শিশুকে ধর্ষণ গ্রেফতার ২

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার