Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

BN DESK
05 September 2026, 04:49 AM পড়তে ১ মিনিট

হঠাৎ করে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

রোববার (৮ মার্চ) সকালে, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময়, হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে। জাতীয় মানসিক হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। এ সময়, স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশীপ সঙ্কট রয়েছে। সেই সাথে অব্যবস্থাপনাও আছে। তবে,দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মো. সাখাওয়াত হোসেন। বলেন, এ হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চাইতে আরেকটু বেশি মানবিক হতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার