Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধা ভিক্ষুককে সাহায্যের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ 

BN DESK
02 September 2026, 10:57 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের শিবালয়ে এক ষাটোর্ধ্ব নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন এবং চুরির মালামাল কেনার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া চেইনটিও উদ্ধার করে পুলিশ।

গতকাল শুক্রবার (৫ জুন) এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা ভিক্ষুক শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে একইদিন সন্ধ্যায় স্থানীয় জনতা দুই মূল অভিযুক্তকে ষাইটঘর বাজার এলাকায় আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এর আগে গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় সাহায্যের প্রলোভনে ডেকে ষাটোর্ধ্ব ওই ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক। গত ৩০ মে দুপুরে তিনি স্থানীয় একটি বাজারে ভিক্ষা করছিলেন। এ সময় আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তার কাছে গিয়ে জানান, রবিনের মা তাকে কিছু দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন। তাদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে তাদের সঙ্গে রওনা দেন। পরে দক্ষিণ তেওতা এলাকার তৈয়বের বাঁশঝাড়ের কাছে পৌঁছালে ওই দুজন তাকে জোরপূর্বক বাঁশবাগানের ভেতরে নিয়ে গিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের সময় আশরাফুল কৌশলে ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার চেইন চুরি করে নেন এবং ঘটনার বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার স্বজনদের জানানোর পর স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার বিকেলে ষাইটঘর বাজার এলাকা থেকে আশরাফুল ও রবিনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরি হওয়া রুপার চেইন তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের (৪৫) কাছে বিক্রির কথা স্বীকার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিতাই চন্দ্র পালকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া রুপার চেইন উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শিবালয় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজন আসামিকে আদালতের পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধা ভিক্ষুককে সাহায্যের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ 

B
BN DESK | 07 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার