Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জের শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮

BN DESK
02 September 2026, 10:12 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনকারী ও হেরোইন ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার (১১ মে) রাতে উপজেলার বাড়াদিয়া গ্রাম ও ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, বাড়াদিয়া গ্রামের হাসান শেখের ছেলে মনোয়ার হোসেন (৬৩), সুজন মোল্লা (২৫), রহমান সরদার (৪৫), আয়নাল হক (৫২), কৃষ্ণদিয়া গ্রামের আলম শেখ (৩৫), গহেরপুর গ্রামের শওকত আলী (৫৫) ও কারতাসিন গ্রামের ওমর ফারুক (৩৫)।

আটককৃতদের মধ্যে মনোয়ার হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ওমর ফারুক ও সুজন মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

এদিকে মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ রজ্জব আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি উপজেলার দাসকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জের শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার