Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১

BN DESK
02 September 2026, 07:18 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী আন্ধারমানিক বাজারে আগুন লেগে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজারে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এবং একজন দগ্ধ হন। 

জানা যায়, বাজারের বিল্টু দত্ত ও মিন্টু দত্তের ডিজেল ও পেট্রোলের দোকানে হঠাৎ আগুন লাগে।

এসময় পাশের হোটেলে জ্বলন্ত চুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও ক্রেতারা ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় ডিজেল ও পেট্রোল বিক্রেতা মিন্টু দত্ত দগ্ধ হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ইমদাদুল নামে ক্ষতিগ্রস্ত এক দোকানদার বলেন, পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর স্টেশনের দুটি এবং আরিচা স্টেশনের দুটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার