Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

BN DESK
10 October 2025, 03:53 AM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জে ১০ কেজি কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


আজ রবিবার (১ জুন) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকায় এসি এন্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত নূর মোহাম্মদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্ৰামের মোঃ নয়া মিয়ার ছেলে।


পুলিশ জানায় গাঁজা ব্যবসায়ী নূর মোহাম্মদের দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ১০ কেজি গাঁজা বহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্বার পূর্বক জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রাজু করা হয়েছে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার