Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

BN DESK
02 September 2026, 11:09 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জের সিংগাইর চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
আজ সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা।
 
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত তিনটার দিকে সিংগাইর উপজেলার জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাজীব বাড়ির টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও ৪ থেকে ৫ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের দেয় রাজিব। এ সময় গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
এ ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
 
এ বিষয়ে সিংগাইর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনাটি সিংগাইরের শেষ ঢাকার নবাবগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী এলাকায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আর চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।
 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার