Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 01:17 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ শহরের একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ধর্ষণের শিকার ছাত্রের বাবা জরুরি ৯৯৯ নম্বরে ফোন করেন এবং তার ছেলেকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে নিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, সরকারি জরুরি ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হলে আদালত ওই শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার