Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

BN DESK
02 September 2026, 10:26 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জ জেলার বিভিন্ন নদীর কূলঘেসে ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ভাঙন পরিস্থিতি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিজে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
 
আজ রোববার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীভাঙন জনিত বিরুলিয়া এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
প্রতিমন্ত্রী জানান, জেলার অন্তত ১৪টি নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে, যেখানে মসজিদ, মাদ্রাসা,মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অসংখ্য বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এসব এলাকা সুরক্ষায় নদীভাঙন স্থায়ীভাবে রোধে প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই এসব প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি জানান। এর ফলে মানিকগঞ্জের মানুষ ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
তিনি আরও বলেন, জেলার ওপর দিয়ে প্রবাহিত ৩৭টি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া ফেরিঘাট রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
 
এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার