Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা

BN DESK
02 September 2026, 05:00 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জে দুই সন্তানের জননী লায়লা আরজু (৬২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে নিহত লায়লার বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকালে বাজারে যান। বাজার থেকে ৯টার দিকে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে রয়েছে। তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

হত্যার ঘটনা উদঘাটনের জন্য ঘটনাস্থলে থানা পুলিশসহ ডিবি পুলিশ কাজ করছেন।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেকেন্দারের স্ত্রীকে একাধিক দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার